chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ যেনো নিজের ভোটটা দিতে পারে তা নিশ্চিত করতে মহিলাদের কাজ করতে হবে :  মনিরা চৌধুরী

শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা চৌধুরী। ছবি ঃ চাঁদপুর দর্পণ।

মহসীন আলম ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের নব ঘোষিত কমিটির পরিচিতি সভা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচারণা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ অক্টোবর সোমবার ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির নেতৃস্থানীয় ও সকল ওয়ার্ড মহিলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি হস্তান্তর করেন সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মানুষ নিজের ভোট নিজে দিবে। অন্য কেউ দিবে না। তাই মানুষ নিজের ভোটটা যেনো নিজে দিতে পারে তা নিশ্চিত করতে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। কারন সবাই কোনো দলের কর্মী না। অধিকাংশ ভোটার সাধারণ জনগণ, মহিলা। তাই তাদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ হবে তা জানাতে হবে। আর এসব মহিলাদের কাছে গিয়ে আপনারা মহিলারাই কথা বলবেন। পরে দল ক্ষমতায় আসলে আপনারাই এলাকার উন্নয়নের জন্য কথা বলবেন। এছাড়া আপনাদের ব্র্যান্ড স্বপন মাহমুদ তো আছেনই। তিনিই সব ভোটারদের কাছে সর্বাধিক গ্রহনযোগ্য। তিনি আপনাদের সাথে আছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি। ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রুমা বেগম এর উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি এডভোকেট রেহানা ইয়াছমিন কলি, চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি সাহিনা আক্তার সানু, সাধারণ সম্পাদক নাছরিন আরফতি। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সভাপতি ফাতেমা বেগম, রিমা বেগম, তাহেরা আক্তার, রহিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নাহার, মাসুমা বেগম, সাংগঠনিক সুফিয়া আক্তার, সহ-সাংগঠনিক খুকি বেগমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ। পরে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মহিলা দলের কমিটি হস্তান্তর করেন জেলা ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০