chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাগ ক্ষোভ সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ  হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

মাজহারুল ইসলাম অনিক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের এখন একটাই কথা। এই নির্বাচনের জন্য ১৭ বছর ফ্যাসিস্টের সাথে আমরা যুদ্ধ করেছি। আমরা আমাদের নেতা তারেক রহমানকে কথা দিয়েছি, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। যারা অন্যায়, মাদক, চাঁদাবাজ ও সংগঠন বিরোধী কাজের সাথে জড়িত তারা কারো বাড়িতে ভোট চাইতে যাবেন না। বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অপরিহার্য। চাঁদপুর জেলা যুবদল একটি শক্তিশালী যুবদল। রাগ ক্ষোভ সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যকদ্ধ হয়ে ধানের শীষের জন্য সকলে কাজ করবেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম। তিনি বক্তব্যে বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমরা স্বৈরাচার হাসিনাকে ঐক্যবদ্ধভাবে দেশ থেকে বিতারিত করেছি। তাই যুবশক্তিকে একত্রিত হয়ে মাঠে থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আর কোন বিভাজন নয়, কথা হবে ধানের শীষের, কথা হবে তারেক রহমানের। ধর্ম ব্যবসায়ী জান্নাতের টিকেট দেয়া দল থেকে সর্তক থাকতে হবে। অসম্প্রদায়িক চাঁদপুর গড়ে তুলতে হবে। আগামীদিনে দল যাকে মনোনয়ন দিবেন সকলে সেই প্রার্থীর জন্য কাজ করবো।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে নেতাকর্মীরা ব্যানার, ফ্যাস্টুন, টিশার্ট ও লাল ক্যাপ মাথায় দিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০