chandpurdarpan
২২ অক্টোবর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি পালন

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ সারাদেশের ন্যায় শাহরাস্তিতর এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার মেহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ ও উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ  সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি। তিনি বক্তব্য বলেন,আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহরাস্তি উপজেলার এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা বন্ধ থাকবে। কোনো ক্লাস, কোচিং বা প্রাইভেট পরিচালিত হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারের প্রতি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা ইমাম হোসেন মজুমদার, হাসান আহমেদ বাবলু ও হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব শর্মা প্রমুখ। বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০