chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে পৌরসভায় পথ কুকুরদের গণ টিকাদান কর্মসূচি

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি : শাহরাস্তি পৌরসভাকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে পৌর এলাকার ১২টি ওয়ার্ডে পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কর্মসূচি “ Mass Dog Vaccination Campaign ” হাতে নেওয়া হয়েছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই কার্যক্রম চলবে। পথ কুকুরের সংখ্যা বৃদ্ধি ও কামড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে এবং শাহরাস্তি পৌরসভার সহযোগিতায় রবিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
 উপজেলা নির্বাহী অফিসার  নাজিয়া হোসেন বলেন,জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু সচেতনতার অভাবে মানুষ এখনো এতে আক্রান্ত হচ্ছে। পথ কুকুরদের টিকাদানের মাধ্যমে আমরা শুধু প্রাণীদের নয়, মানুষকেও জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষা দিচ্ছি। শাহরাস্তি পৌরসভাকে জলাতঙ্কমুক্ত করা আমাদের সম্মিলিত লক্ষ্য। এজন্য নাগরিকদেরও সহযোগিতা কামনা করছি। কার্যক্রমের সার্বিক সহযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মাকসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রাণিসম্পদ দপ্তরের এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় ৩০০টি পথ কুকুর প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এদের জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনা হলে অন্তত এক বছর তারা রেবিস ভাইরাসমুক্ত থাকবে। ফলে এ সময়ের মধ্যে কুকুরের কামড়ে মানুষ আক্রান্ত হলেও জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, তিন দিনব্যাপী এই কার্যক্রমে তিনটি টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে। দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। কুকুরগুলো খাদ্য সংকটে পড়ায় হাঁস-মুরগি ও গবাদিপশু আক্রমণ করছিল এবং মানুষ কামড়ানোর ঘটনাও বাড়ছিল।
এই প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম হাতে নিয়েছে।এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা পৌরসভা যোগান দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০