chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্যাফোডিল ইউনিভার্সিটি ও চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চাঁদপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে চাঁদপুরে সাংবাদিকদের যোগাযোগ মাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৮ অক্টোবর ২০২৫খ্রি.) সকাল ১০ টা থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় শহরের কর্মরত টেলিভিশন, জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগণসহ (প্রায় ৬০জন) অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে  সাংবাদিকতায় “আস্থা গঠন: সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই-নির্ভর সাংবাদিকতায় নৈতিকতার বাস্তব প্রয়োগ” শীর্ষক,  সাংবাদিকতায় আইনের দিক নির্দেশনা এবং সোসাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন প্রশিক্ষকগন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদ।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। এসময় আরো বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায়, প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, দৈনিক দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, দৈনিক প্রভাতী কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, চ্যানেল আই’য়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, এখন টিলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, চাঁদপুর ফটোর্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাংবাদিক আশিক বিন রহিম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারে নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো আস্থা ও সত্যনিষ্ঠা। তাই প্রযুক্তির প্রয়োগের পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত সততা, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০