chandpurdarpan
৮ অক্টোবর ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্পীডবোট দিয়ে হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ২

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস : চাঁদপুরের হাইমচরে পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় একটি ২০০ সিসির দ্রুতগামী স্পীডবোট ও প্রায় ১০০০ মিটার কারেন্ট জালসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান দল। আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মাওয়া থেকে আগত একটি ২০০ সিসির স্পীড বোটের মাধ্যমে জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছিলো।
সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরীর নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হকের পরিচালনায় অভিযান পরিচালনাকারী টিম স্পীডবোটটিকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতির বোটটি আটক করা সম্ভব হয় এবং সেখান থেকে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন পিও। পরে জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিাতিতে পুড়িয়ে ফেলা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। কোর্ট শেষে আটককৃত দুইজনকে ২০ দিনের জেল প্রদান করা হয়। অবৈধ ইলিশ শিকারে ব্যবহৃত স্পীডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জব্দ করে রাখা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে অবৈধ কারেন্ট জাল ও স্পীডবোটের মাধ্যমে মাছ শিকার বন্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০