Chandpur Darpan
৭ অক্টোবর ২০২৫, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে: জেলা প্রশাসক

সুজন চৌধুরী ঃ চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শিশুরা হলো জাতির ভবিষ্যৎ, শিশুরা যেমন কোমল তেমনি সম্ভাবনাময় তাই শিশুদের প্রতি ভালোবাসা যত্ন শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা মানে আগামীর  ভবিষ্যৎকে গড়ে তোলা। আগামী দিনের কর্ণধার, শিশুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। শিশুদের কে হা বলুন কারণ শিশুদেরকে যদি আমরা হা বলি তাহলেই শিশুদের মাঝে একটা পজেটিভ  মানসিকতার পরিবর্তন  আসবে তাহলে তারা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, এবং পরিবারের প্রতি  দায়িত্ববান হবে।
শিশুদের কথা শুনবো আজ শিশুদের জন্য করবো কাজ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, বাবা-মা তাতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন কিন্তু এই বাবা মায়ের কাছ থেকেই শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়। আমি জেলা শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে আহ্বান করব তারা যাতে শিশুদেরকে তাদের অধিকার সম্বন্ধে আলোচনা করবেন। তাহলে তারা কোথাও গেলে তাদের অধিকার থেকে বঞ্চিত হতে হবে না। তিনি আরো বলেন প্রতিটি শিশু জন্মগতভাবে মেধাবী স্বপ্নবান এবং সম্ভাবনাময় আমাদের দায়িত্ব হল তাদের সেই সম্ভাবনাকে বিকশিত হতে দেয়া। শিক্ষার মাধ্যমে ও যত্নের মাধ্যমে এবং নিরাপদ ও সহিংসতা মুক্ত পরিবেশের মাধ্যমে আজকের শিশুরাই ধীরে ধীরে একদিন রাষ্ট্র এবং সমাজের পরিচালকের আসনে গিয়ে বসবে।
গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
পরে শিশু একাডেমির শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এর আগে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০