Chandpur Darpan
২ অক্টোবর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে : জেলা প্রশাসক 

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরে একাধিক পথসভা
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। কারণ ইলিশের জন্যই চাঁদপুর জেলা সারা দেশে পরিচিত। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই আইন জেলেসহ সংশ্লিষ্টদের মানতে হবে।
গতকাল বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার আনন্দবাজার, লালপুর মৎস্য বাজার, আমীরাবাদ ঘাট, চর উমেদ ও রাজরাজেশ্বর এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে একাধিক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলেদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইন অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে শাস্তির বিধান রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং আপনাদের (জেলে) ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামী দিনে নদীতে আরও বেশি ইলিশ পাওয়া যাবে এবং উপকৃত হবেন আপনারাই। সরকার ও প্রশাসন এই সময়ে আপনাদের পাশে থাকবে। তাই আসুন, আমরা সকলে প্রতিজ্ঞা করি এই ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকব।
পথসভায় আরো বক্তব্য দেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার  ইমতিয়াজ আহম্মেদ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার আব্দুস সামাদ।
নৌ পুলিশ সুপার জেলেদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন,  ২২ দিন ধৈর্য ধারণ করুন, মা ইলিশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুন এবং সরকার প্রদত্ত বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন। কেউ যদি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০