chandpurdarpan
১০ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর-হাজীগঞ্জ সড়কে বাস চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মাদরাসা যাওয়ার পথে বাসচাপায় মো. মাহফুজ (৮) নামে শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজারের পশ্চিম পাশে রাঢ়িবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মাহফুজ শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়ির হাফেজ মঈনুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়তো।

স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মায়ের সঙ্গে মাদরাসা যাচ্ছিল শিশু মাহফুজ। পথে সৌদিয়া পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

শিশুটির বাবা মঈনুল ইসলাম বলেন, বাসটি বেপারোয়া গতিতে এসে আমার ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, শিশুটি পরিবার আইনগত সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, শিশু পরিবারের লোকজন থানায় এসেছে। তারা কোন অভিযোগ করেননি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট আবেদন করে ময়না তদন্ত ছাড়া শিশুর মরদেহ নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০