chandpurdarpan
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই মঞ্চ নেত্রীকে ধর্ষণের মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ অফিস: প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। পরবর্তিতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন। সমাধান না হওয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন জুলাই মঞ্চ নেত্রী। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সম্বয়ন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আল আমিন সৈকত ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম।
ভুক্তভোগী জুলাই মঞ্চের নেত্রী ও মামলা সূত্রে জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলার অধিবাসী জুলাই মঞ্চের নেত্রীর সাথে ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতের সাথে একই দলের হওয়ার সুযোগে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সেই সম্পর্কের জেরে অভিযুক্ত এনসিপির নেতা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনারপর গত (৫ অক্টোবর ২০২৫)  আল আমিন সৈকতের গ্রামের বাড়িতে ভুক্তভোগী ওই নেত্রী বিয়ের দাবীতে অনশন করে।  দুই দিন অনশনের পর  জেলা পর্যায়ের এনসিপি নেতারা এর সমাধানে চেষ্টা করেন।
কিন্তু শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় গত ২৬ অক্টোবর ওই জুলাই মঞ্চ নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নারী শিশু মামলা-৩৪৭/২০২৫ ) দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় আল আমিন সৈকতকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে আল আমিন  সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০