chandpurdarpan
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবারের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ : আক্তার হোসেন মাঝি

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আক্তার হোসেন মাঝি।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্ধুকশী, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, আর তিন মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। বিএনপি ১৭ বছর ধরে মানুষের অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। সেই অধিকার বাস্তবায়ন হলো এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপিকে পরাজিত করতে এবং নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক ও আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দীর্ঘ ১৭ বছর ধরে দল এবং দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তিনি নেতাকর্মীদের সর্বোচ্চ দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। আপনাদের মনে রাখতে হবে, দেশের মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে। তাই আপনারাও তাদেরকে ভালোবেসা দিয়ে ভোট আদায় করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান, নবগঠিত চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাদল বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন ছৈয়াল, যুগ্ম আহ্বায়ক শুকুর আলী বেপারী (সানি), মোঃ সোহেল খান, হাবিব গাজী, রাসেল ছৈয়াল এবং সদস্য সচিব মোঃ রাজু ছৈয়ালসহ সকল সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কালু রাঁড়ি, সাধারণ সম্পাদক শাহাদাত খান, সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কবির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০