chandpurdarpan
২১ অক্টোবর ২০২৫, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ আগুনে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশানির দোকান। সবগুলো দোকানই টিনের তৈরী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম জানান, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে পুড়ে ছাই হয়েগেছে।
মোবাইল সার্ভিসিং এর দোকানদার তানমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই নেই।
স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজি চালক সেকান্দর গাজী বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিলো। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে আসে। আনুমানিক ৯টার দিকে আগুন নেবাতে সক্ষম হয়।
চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের সংবাদ পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপন হয় সোয়া ৯টার দিকে।
তিনি আরো বলেন, স্থানীয়দের কথা বলে জানতে পেরেছি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানাযাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০