chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অজ্ঞান করে গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে ২ হিজরা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ পরিকল্পিতভাবে চাঁদপুর ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে নৃশংসভাবে শরীরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগে সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭) নামের ২ হিজরা সম্প্রদায়ের সদস্যকে আটক করেছে পুলিশ।
১৮ অক্টোবর শনিবার ভোরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের ৫নং ঘাট এলাকা থেকে ২ হিজড়াকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদপুর সদর মডেল থানার এফআইআর অনুযায়ী সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭)দু’জনেই হিজরা সম্প্রদায়ের সদস্য। তারা পরিকল্পিতভাবে ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে গত ১৫ অক্টোবর রাতে শরীরের গোপনাঙ্গ কেটে দেয়। তারা রাত ১০টার দিকে তাদের ভাড়াটিয়া বাসায় বৃষ্টি হিজড়াকে দাওয়াত দিয়ে নেয়। খাওয়া-দাওয়ার পর এক ঘরে হযরত আলী ওরফে বৃষ্টিকে আটকে রেখে বলে ভিটামিন ইনজেকশন নিলে শরীর আরও সুন্দর হবে। হযরত আলী ওরফে বৃষ্টি রাজি না থাকলেও, তারা এক অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জোর করে ইনজেকশন প্রয়োগ করে। ইনজেকশন দিতেই হযরত আলী ওরফে বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ে। এরপর অভিযুক্তরা এবং তাদের সহযোগী অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হযরত আলী ওরফে বৃষ্টির গোপনাঙ্গ কেটে ফেলে। রাত চারটার দিকে জ্ঞান ফেরার পর বাদী বুঝতে পারেন, তাঁর শরীরে ভয়ানক ক্ষতি করা হয়েছে, এবং ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়া।
হযরত আলী ওরফে বৃষ্টি যখন প্রতিবাদ করেন, তখন আসামীরা তাকে ভয় দেখায়, হুমকি দেয়, এমনকি তার মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা কেড়ে নেয়। প্রাথমিক তদন্তে এসব তথ্যের সত্যতা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত এখনও চলমান, এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আসামীদের জামিনের বিরোধিতা করা হয়েছে।আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০