chandpurdarpan
১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের ॥ আটক ৩

স্টাফ রিপোর্টঅর ঃ চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বাসিন্দা জেরিন আক্তারকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিয়ে শ্বশুরবাড়িতে না ওঠানোর কারণে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বাসিন্দা জয়নাল গাজীর মেয়ে জেরিন আক্তারের সঙ্গে মেহেদী হাসান রিফাতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরে বিয়ে হয়।
এরপর মেহেদী হাসান রিফাতের আশ্বাসের প্রেক্ষিতে জেরিন ২০২৩ সালের ৯ নভেম্বর থেকে শহরে আলাদা বাসায় বসবাস শুরু করেন। কিন্তু মেহেদী বিষয়টি তার পরিবারকে গোপন রাখেন এবং সংসার চালাতে থাকেন। এক পর্যায়ে মেহেদীর পরিবার বিষয়টি জেনে যায়। এ পরিস্থিতিতে মেহেদীর পরিবার জেরিনকে তাদের পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে চলে যেতে বলে। পরে স্থানীয় সালিসদের মধ্যস্থতায় দু পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং ২০২৫ সালের ৫ মে ৭ লাখ টাকা কাবিননামায় পুনরায় বিয়ে সম্পন্ন হয়। তবে সমঝোতা অনুযায়ী, জেরিনকে এক মাসের মধ্যে পুত্রবধূ হিসেবে ঘরে তোলার কথা ছিলো। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী মেহেদীর পরিবার টালবাহানা করতে থাকে। এ নিয়ে দু পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। পরবর্তী সময়ে সমঝোতার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়।
রোববার (১২ অক্টোবর ২০২৫) রাতে মেহেদীর পরিবার জেরিনকে হুমকি দেয় যে, তারা তাকে ঘরে তুলবে না এবং মেহেদী তাকে তালাক দেবে।
পরদিন সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে জেরিন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন— তার মৃত্যুর জন্যে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি দায়ী। এরপর জেরিনকে তার রুমে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরিবার জানায়, জেরিন আত্মহত্যা করেছেন।
পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেরিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর জেরিনের পিতা জয়নাল গাজী আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৬০, তারিখ : ১৪/১০/২০২৫ )।
এ ঘটনায় পুলিশ নিহত জেরিন আক্তারের স্বামী মেহেদী হাসান, শ্বশুর ও শাশুড়িকে আটক করে আদালতে প্রেরণ করে।
এদিকে নিহত জেরিন আক্তারের পিতা জয়নাল গাজী বলেন, আমার মেয়ের মতো আর যেনো কোনো মেয়ের এমন অবস্থা না হয়। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০