chandpurdarpan
১০ অক্টোবর ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা শুধু শরীর ও মনের বিকাশই ঘটায় না, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। একটি সুস্থ সমাজ ও যোগ্য জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে এম সালাহউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক এম. আর ইসলাম বাবু।
প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। ফুটবল, দৌড়, লং জাম্প, ব্যাডমিন্টন, ভলিবলসহ নানা ইভেন্টে রয়েছে এই প্রতিযোগিতায়।
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০