chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচরে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে এখন খুশির ঝলক

জাহিদুল ইসলাম, হাইমচর :

হাইমচর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে এখন খুশির ঝলক। সোমবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে দেখা যায় এখন চলছে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ১ হাজার ৭ শত ৫৪ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, চাষ হয়েছে ১ হাজার ৭ শত ৬০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে চাষের পরিমাণ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে বিভিন্ন এলাকায় বিআর-২২, বিআর ২৩, ব্রি ধান ৪৮-৪৯ সহ হাইব্রিড ও উফসি জাতের আমনের চারা রোপণ করা হয়েছিল। স্থানীয় জাতের আমনের চাষও হয়েছে কিছু কিছু এলাকায়। সব জাতেরই ধানের এ বছর আশানুরূপ ফলন হয়েছে। কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, রোগ-বালাই কম থাকায় ফলন ভালো হয়েছে।

৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্বচর গ্রামের কৃষক মোহাম্মদ বেপারী মাঠে ধান মাড়াই করতে গিয়ে বলেন, “আমন ধানের এবার বাম্পার ফলন হয়েছে। বাজারে আশানুরূপ দাম পেলে ভালো হতো। তবে ভালো ফলন হওয়ায় আমরা খুশি।”

একই গ্রামের আরেক কৃষক দুলাল আখন বলেন, “এই বছর ৭০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছি। আলহামদুলিল্লাহ, এবছর গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণে ফসল পেয়েছি।”

২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের লামচর গ্রামের কৃষক তনু বেপারী এবং নয়ানী লক্ষীপুর গ্রামের নুরু মুন্সি সারের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, “রোগ বালাই কম হওয়ায় এ বছর আমরা আমনের ভালো ফলন পেয়েছি। সারের দাম কমালে আমাদের কৃষকদের জন্য উপকার হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার বলেন, ‘চলতি আমন মৌসুমে ফসলের লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য চাষিদের নতুন নতুন জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে।’   বর্তমানে হাইমচরের কৃষকের মাঠে চলছে মাড়াইয়ের ব্যস্ততা। বাম্পার ফলনের আনন্দ নিয়ে কৃষকরা এখন প্রত্যাশা করছেন ধানের ন্যায্য মূল্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০