chandpurdarpan
৫ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানিক ভাইয়ের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে :  আক্তার হোসেন মাঝি

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।
চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম ছৈয়াল, ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ, হুমায়ূন আহমেদ কাউসার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি এদেশের গণমানুষের রাজনৈতিক দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আন্দোলনে ১৭ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। তাই মানুষ আজও বিএনপিকে ভালোবাসে। মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছন। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামনের তিন মাস আরো একটু কষ্ট করতে হবে। আমাদের প্রিয় অভিভাবক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের আগলে রেখেছেন। মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে। চাঁদপুর-৩ আসনের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের জন্য ধানের শীষে ভোট চাইতে হবে।
সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মানিক বেপারী, সদস্য সচিব সোহেল আহমেদ রানা। এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০