chandpurdarpan
৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনেকে প্রতারকের প্রতারণা সম্পর্কে জানেন না, সেসব মানুষদের জানাতে হবে : জেলা প্রশাসক 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিসিডিএ আয়োজিত সিমস্ প্রকল্প ফেইজ ২ এর জেলা অভিবাসন অধিকার সুরক্ষা কমিটি’র অর্ধবার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, প্রতারক তখনই সুযোগ পায় যখন আমরা দায়িত্ববান বা সচেতন না হই। যে আপনাকে প্রবাসে নিতে চায় তার সস্পর্কে এবং যেখানে যেতে ইচ্ছা করেছেন, সেখানের কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতারণার মূল কারণ হচ্ছে আমরা সচেতন নই। নিজেরা সচেতন না হলে প্রতারকরা প্রতারণা করতেই থাকবে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিসিডিএ আয়োজিত সিমস্ প্রকল্প ফেইজ ২ এর জেলা অভিবাসন অধিকার সুরক্ষা কমিটি’র অর্ধবার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা প্রতারক সম্পর্কে সবাই জানি। তবুও অনেক মানুষ প্রতারকের প্রতারণা সম্পর্কে জানেন না, সেসব মানুষদের জানাতে হবে। প্রবাস কর্মীদের কোন কোন জিনিসের উপর সচেতন থাকতে হবে, সেসব চিহ্নিত করে বিলবোর্ড আকারে সংশ্লিষ্ট ৩ টি অফিসের সামনে লাগাতে হবে। প্রবাসে যেতে হলে ‘জনশক্তি, পাসপোর্ট ও প্রবাসী কল্যাণ ব্যাংক’ এই ৩ টি দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এসব দপ্তরগুলোতে প্রবাসীরা কোন না কোন কাজে আসে। তখন এসব বিলবোর্ড তাদের চোখে পরবে এবং তারা সচেতন হতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
সেবা দানকারী প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন সিসিডিএ, সিমস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কে এম মাহাতাব উদ্দীন এবং অভিবাসন বিষয়ে এমআরপিসি প্রতিনিধিদের উপস্থাপনা করেন উপাদী উত্তর ও মতলব দক্ষিণের সদস্য আল মামুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০