chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইমচর উপজেলার মসজিদের ছাদে পাওয়া  নিহত দুলালের পরিবারের সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস : হাইমচরে এক ইজি বাইক (অটো) চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। চার দিন ধরে নিখোঁজ থাকা হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকারের (৪০) দেহটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ।
তবে, এ ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ নিহত দুলালের পরিবার। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে দুলালের স্ত্রী তামান্না বেগম এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।
নিহত দুলালের স্ত্রী তামান্না বেগম জানান, গত সোমবার (২৭ অক্টোবর) ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল আর ফেরেননি। তিনি জানান প্রতিদিনের মতো নামাজ শেষে সকাল সাড়ে ৬টায় না ফেরায় স্বামীর মোবাইলে ফোন দেন স্ত্রী। দুপুর ১টা পর্যন্ত ফোনটি বাজতে থাকলেও কেউ ধরেনি। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে অবস্থান হাইমচরের মধ্যে জানতে পারে। কিন্তু নিখোঁজ ডায়েরির কপি পরিবারের কাছে দেওয়া হয়নি। চার দিন পর, বৃহস্পতিবার দুপুরে মসজিদের ছাদ থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা দুলালের অর্ধ-গলিত মরদেহ দেখতে পায়।
তামান্না বেগম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, স্বামীর মরদেহ উদ্ধারের ধরন দেখে মনে হচ্ছে এটি নিছক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তামান্না বেগমের দাবি “আমার স্বামীর পূর্বে কারো সাথে কোনো শত্রুতা ছিল না। তবে পারিবারিকভাবে বাবা এবং ছোট ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে সামান্য ঝামেলা ছিল, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এখন আমি মনে করছি, এই মৃত্যু স্বাভাবিক নয়।”
পরিবার হত্যাকাণ্ডের সূত্র উদঘাটনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উপজেলা পরিষদের সিসি ক্যামেরার ফুটেজ দেখার বিষয়ে। এ প্রসঙ্গে তামান্না বেগম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ফুটেজ দেখতে গেলে তিনি নিখোঁজ ডায়েরির কপি জমা দিতে বলেন। থানায় ওসি’র কাছে ডায়েরির কপি চাইলে তিনি তা দেননি। উল্টো ওসি মন্তব্য করেন— “তুমি ভিডিও দেখে কি করবা। মসজিদে একসাথে একাধিক লোকই ঢুকতে পারে তুমি কাকে সন্দেহ করবা তখন।” ডায়েরির কপি না পাওয়ায় পরিবার আর সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পারেনি। প্রশাসনের এমন ভূমিকা তদন্তের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছে।
এদিকে হাইমচর থানা পুলিশ প্রাথমিকভাবে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে ধারণা করছে। অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) ও হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুলাল কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরিবার জিডি না করলেও, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত দুলালের স্ত্রী ও ছেলে সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন— নিরপেক্ষভাবে পুরো ঘটনার তদন্ত করা হোক এবং যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০