chandpurdarpan
২৭ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্বামীর মুখমণ্ডলে এসিড নিক্ষেপ ফরিদগঞ্জ থেকে স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার : পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের চরম পরিণতি ঘটল চাঁদপুরে। গভীর রাতে ঘুমন্ত রিক্সাচালক স্বামীর ওপর এসিড নিক্ষেপ করে তার মুখ, শরীর ও হাত ঝলসে দিয়ে পালিয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম। এসিড হামলায় গুরুতর আহত রিক্সাচালক আব্দুল জলিল বেপারী (৪০) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
জানা যায়, ২৪ অক্টোবর (শুক্রবার) দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের বসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিল বেপারীর ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। আহত জলিল বেপারী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারের মৃত আবিদ আলী বেপারীর ছেলে।
তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। ধারণা করা হচ্ছে, এই পরকীয়া সম্পর্কের কারণেই নারগিস বেগম ঠান্ডা মাথায় স্বামীর ওপর গভীর রাতে এসিড নিক্ষেপ করে বাসা থেকে পালিয়ে যান।
গভীর রাতে এই ঘটনার পর শনিবার সকাল ১০টায় চান্দ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনের সহযোগিতায় গ্রাম পুলিশ হারুনসহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে তার মুখমণ্ডল, হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।
এদিকে, ঘটনার পর থেকেই নারগিস বেগম পলাতক থাকলেও, পুলিশি তৎপরতায় অবশেষে ধরা পড়েন। সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে তার বাপের বাড়ি থেকে অভিযুক্ত স্ত্রী নারগিস বেগমকে আটক করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং এসিড নিক্ষেপের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত নারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০