chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর উপজেলা


স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে খেলা শুরু হয়।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মতলব উত্তরের খেলোয়াড় মো. সাকিব হোসেন।
অপরদিকে দুই গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ফরিদগঞ্জের তারিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার কারণে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী।
জেলার ৮ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। ফাইনাল খেলায় স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। প্রায় দশ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।
ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পুরস্কার পায় ২০ হাজার টাকা, রানারআপ দল পায় ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছেন ৫ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০