chandpurdarpan
১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি  শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি

মাজহারুল ইসলাম অনিক : চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। ২০ শতাংশ বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ৩য় দিনে গড়িয়েছে চাঁদপুরে। এতে করে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে শিক্ষার্থীদের ভোগান্তি।
বুধবার শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়সহ এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই দেখা গেছে এক অচেনা নীরবতা। শিক্ষকরা এসেছেন ঠিকই, কিন্তু কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কেউ শিক্ষক মিলনায়তনে, কেউ বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করছেন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছে হতাশ হয়ে। কোন কোন বিদ্যালয়ে শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে।
চাঁদপুর শহরের একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে জানা গেছে, যথা সময়ে প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং শিক্ষকরাও এসেছেন। শিক্ষার্থীরা আসলেও তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আড্ডা ও গল্পে সময় কাটাতে দেখা যায়।
বিভিন্ন প্রতিষ্ঠানের মাহফুজ, রাফি, গৌরব, মুকিত, সুলতানা, আখিঁ, জোবাইদাসহ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয় প্রতিবেদকের। তারা বলেন, আমরা প্রতিদিন বাসা থেকে বের হয়ে স্কুলে আসি। কিন্তু আমাদের রোল কল পর্যন্ত করা হয় না। ক্লাস যদি না হয় তাহলে আমাদের স্কুলে আসার কি দরকার। আমাদের সামনে পরীক্ষা রয়েছে, এতে করে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।
কয়েকজন অভিভাবকরা জানান, প্রতিদিন স্কুলের উদ্দেশ্যে বাচ্চারা বাড়ি থেকে বের হচ্ছে। আন্দোলনের জন্য শ্রেনী কার্যক্রম বন্ধ রয়েছে। ক্লাস না হলে যদি স্কুল বন্ধ থাকে, তাহলে আমরা বাচ্চাদের আর স্কুলে পাঠাবো না। এতে করে আন্দোরনের নামে বাচ্চাদের হয়রানি করা হচ্ছে।
গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আহমেদ বলেন, শিক্ষকদের আন্দোলনের কারনে কর্মবিরতি চলছে। তবে শিক্ষকরা প্রতিদিন প্রতিষ্ঠানে আসছেন। শিক্ষার্থী যারা আসছে তাদের রোল কল করা হচ্ছে।
লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সমর কান্তি দাস বলেন, আমাদের কর্ম বিরতির কথা শিক্ষার্থীদের বলা হয়েছে। তারপরও কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। যারা প্রতিষ্ঠানে আসে তাদেরকে আমরা স্কুলের কক্ষে থাকতে বলি। শিক্ষকরা প্রতিদিনই বিদ্যালয়ে আসেন।
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক জানান, শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষকরা প্রতিষ্ঠানে আসছে। যারা আসে তাদের রোল কল করা হয়। তবে অতি দ্রুতই শ্রেণী কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০