chandpurdarpan
১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর শহরের গাজী সড়কে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে মডেল থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। চিহ্নিত চোরদের পুলিশ আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
আটককৃতরা হলেনঃ শহরের নিউ ট্রাক রোড গাজী সড়ক এলাকার দেলায়ার হোসেন ঢালীর ছেলে শরীফ ঢালী (৩৩) ও একই এলাকার শামু গাজীর ছেলে জীবন আহমেদ (২২)।
জানা যায়, চাঁদপুর শহরের ট্রাকরোড গাজী সড়কে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল,  নুপুর ও  শফিউল্লাহ গাজীসহ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে এএসআই মোঃ সুমনসহ সংঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১২ অক্টোবর রোববার পুনঃরায় চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ আবার কয়েকটি বাড়িতে চুরি হয়। পরে বিষয়টি আবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কে অবগত করলে সোমবার রাতে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে মডেল থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় শরীফ ঢালী ও জীবন আহমেদ নামের ২ জনকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে চোরের উপদ্রব। চোরচক্র বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরি করে, তা শহরের বিভিন্ন ভাংঙ্গারী দোকানে তার ও তারের তামা বিক্রি করে থাকে। এছাড়া এই এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটে। আগে এই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেয়ায় চুরির ঘটনা কম হতো। বর্তমানে পুলিশ এই এলাকায় টহল কম দেয়ায় মাদক, চুরিসহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উঠতি বয়সি কিশোর ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। দ্রুত অভিযানের মাধ্যমে ২ চোরকে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়াকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০