Chandpur Darpan
৬ অক্টোবর ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদেরকে সম্মান দিতে না পারলে আমরা সঠিক শিক্ষা পাবো না : জেলা প্রশাসক 

সুজন চৌধুরী ঃ চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আসুন আমরা শিক্ষকদের সম্মান করি, শিক্ষকদের সম্মান দেই, এই শিক্ষকদের যদি আমরা সম্মান দেই তারা অনুপ্রেরণা পাবে তারা আরো দায়িত্ববান হবে আরো আদর্শবান হবে তাদের পেশাদারিত্ব বাড়াবে আমরা যদি শিক্ষকদের সম্মান দিতে না পারি আমরা সঠিক শিক্ষা পাব না।
শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার এই আলোকে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন এ পৃথিবীতে নবীরা এসেছেন শিক্ষক হিসেবে নবীর নামের সাথে শিক্ষক শব্দ  জুড়ে আছে তার মানে আপনাকে কতটা আদর্শবান, চরিত্রবান,  দায়িত্ব এবং নেতৃত্ববান  হতে হবে। আপনারা সমালোচনা করবেন যৌক্তিক ভাষায় শালীন ভাষায় প্রশংসার মধ্যেই আপনারা সমালোচনা করবেন। শিক্ষকরা আমাদের অভিভাবক শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক শিক্ষকরা আমাদের ধরিয়ে দিবে শিক্ষকরা আমাদের পথ দেখিয়ে দিবে তারা আমাদেরকে শাসন করবে কিন্তু এটাও সত্য শিক্ষকদের ধমক আমরা মানি না। তার কারণ আপনি আপনার শাসন করার যে জায়গাটা সেটা হারিয়ে ফেলেছেন যতটা বুদ্ধিমত্তা থাকার কথা সেটা আপনি হারিয়ে ফেলেছেন এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। তিনি আরো বলেন গুণগত শিক্ষার মান বাড়াতে কোন আন্দোলন করতে দেখি না আপনারা যখন শিক্ষার গুণগত মান নিয়ে আন্দোলন করবেন রাস্তায় দাঁড়াবেন ঠিক অভিভাবকরাও পাশে এসে দাঁড়াবে। কোন অযৌক্তিক বিষয় নিয়ে আমরা যাতে কোন প্রকার আন্দোলনের না গিয়ে সমঝোতা ভিত্তিতে সমাধানের চেষ্টা করি সেদিকে আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিক্ষকদের সম্মান ধরে রাখতে হলে যেকোনো যৌক্তিক বিষয় নিয়ে আছো আলোচনায় আসতে হবে।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এস এন এম জামিউল হিকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।
বক্তারা  শিক্ষকের মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। আলোচনা সভা ও র‌্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০