chandpurdarpan
৯ অগাস্ট ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল মতিন মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইগার ইলেভেন চ্যাম্পিয়ন এবং পূর্ব শ্রীরামদী একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যে একটি মাদকমুক্ত সমাজ চান, এই আয়োজনই তা প্রমাণ করে। খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে। সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা সম্ভব।

পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মোল্লার সভাপতিত্বে এবং চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাঁদ মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ

খলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

ল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। টুর্নামেন্টের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১০

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১১

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১২

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৪

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৫

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৬

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৭

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৮

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৯

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

২০