chandpurdarpan
৯ অগাস্ট ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

স্টাফ রিপোর্টার :

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৮ আগষ্ট) বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নিজামুল হক।
মিলাদ  ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরের অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছে।   দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাটি থাকলে ইকরাম চৌধুরী থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন।
তিনি বলেন,  ইকরাম ভাইয়ের অবর্তমানে তার ভাই মুনির চৌধুরী ও শরীফ চৌধুরী দর্পণ পত্রিকাটি টিকিয়ে রাখতে অনেক পরিশ্রম করছেন। আমি আশা করবো আপনাদের মাধ্যমে চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকবে।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, এএইচ এম আহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম ভূইয়া, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলার সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক ও সাবেক সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ এর সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আশরাফুল আলম, সুজন চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী, মাওলানা খোরশেদ আলম প্রমুখ। এছাড়াও নাজিরপাড়াসহ বিভিন্ন স্থানের অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১০

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১১

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১২

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৪

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৫

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৬

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৭

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৮

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৯

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

২০