chandpurdarpan
১০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান,  প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা”, “১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয় সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬” উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে  সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

তিনি বলেন, চাদপুর স্টেডিয়ামস্থ ড্যাফোডিল কলেজে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮, ১৯ ও ২০এপ্রিল তিন দিনব্যাপী চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদপুর জেলার ৭২টি টীম উক্ত বিজ্ঞান মেলায় অংশ গ্রহনের আশা করা যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা করবেন।

সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুরের বিজ্ঞান মেলা-২০২৬ মিডিয়ায় ব্যাপক প্রচারের উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেন এবং সবধরনের সহযোগিতা প্রদান করবেন জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আলমগীর বাহার,কৃষি সম্প্রসারন অধিদপত্রের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রাজীব, চাঁদপৃর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: মমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর নিরস্থ রাজীব চক্রবর্তী, মাতৃপীঠ সরকারি বালিকা উবির সিনিয়র শিক্ষক আবুল কাসেম, হাসান আলী সরকারি উিিবর সহকারি শিক্ষক মো: কাউছার, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সৌমিত্র কান্তি দাস, শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের মো: ইব্রাহিম, চাঁদপুর বজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর অ্যাডভোকেট শাহজাহান, লেখক ও বিজ্ঞান সংগঠক এইচ এম জাকির,  চাঁদপুর গভ: টেকনিক্যাল হাইস্কুলের মো: মাসুদ আলম, ডিএন হাই স্কুলের সহকারি শিক্ষক শাহআলম মিয়া, বিষ্ণুদী ইসলামীয়া ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মো: নোমান হোসেন, মহিলা বিষয়া অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বহুল প্রচারের জন্য চাঁদপুর প্রেসক্লাব ও জেলা তথ্য অফিসের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১০

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১১

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১২

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৩

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৪

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৫

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৬

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৭

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৮

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

১৯

চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসকের যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা

২০