admin
১৩ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহাগ হত্যাকাণ্ড: তদন্তে ধীরগতি, রাজনৈতিক চাপের অভিযোগ

ঢাকার মিডফোর্ড এলাকায় যুবক সোহাগকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। অভিযোগ রয়েছে, ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী জড়িত, ফলে তদন্ত প্রভাবিত হচ্ছে।

গত ৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মিডফোর্ড এলাকায় একদল দুর্বৃত্ত যুবক সোহাগের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ রাজনৈতিকভাবে যুবলীগের সমর্থক ছিলেন এবং এলাকার সামাজিক কাজে সক্রিয় ছিলেন।তদন্ত সংস্থাগুলোর সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে বিএনপির স্থানীয় এক কর্মীর সম্পৃক্ততার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে এখনো তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে, সঠিক সময়েই ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, সোহাগের পরিবারের দাবি,“আমরা ন্যায়বিচার চাই। অপরাধী যত প্রভাবশালী হোক, তাকে গ্রেফতার করতেই হবে।”

বিএনপি মতো অভিযোগ অস্বীকার করে বলেছে, “এই ঘটনা সরকার রাজনৈতিক ফায়দা নিতে ব্যবহার করছে।”সোহাগ হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় গণআস্থার সংকট সৃষ্টি হয়েছে।
তদন্তে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা ও দ্রুত বিচার কার্যক্রম শুরু করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০