Chandpur Darpan
৩ অক্টোবর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে শাহনাজের মৃত্যু, প্রতিবেশী নাছিমার বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ 

আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের উপাদিক গ্রামে অগ্নিদগ্ধ শাহনাজ পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার মৃত্যু বরণ করেছেন। এর আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আট ঘটিকা নাগাদ তার গায়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। শাহনাজের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে, সন্ধ্যায় ক্ষুব্ধ লোকজন নাছিমার বসত ও পাক ঘরে অগ্নিসংযোগ ও একটি নতুন পাকা নতুন বসত ভবনের তালা ভেঙে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, ঢাকার বার্ণ ইনস্টিউট হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন ছিলেন শাহনাজ (৩৮)। বুধবার দুপুরে তিনি মৃত্যু বরণ করেন। সন্ধ্যায় এলাকার ক্ষুব্ধ কয়েক শত লোক এলাকায় জড়ো হন। তারা, এক পর্যায়ে নাছিমার বসত ও পাক ঘরে অগ্নিসংযোগ করে। এতে, আগুন ছড়িয়ে পড়লে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অপর নতুন পাকা দালানের দরজা ভেঙে লোকজন ভেতরে প্রবেশ করে। ওই সময়, ঘরে লুটপাটের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানিয়েছেন, শাহনাজের মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ এলাকায় অবস্থান নেয়। তাদের সামনেই ক্ষুব্ধ লোকজন অগ্নি সংযোগসহ লুটপাট চালায়। সূত্র দাবী করেছে, ২২টি দুর্গা পুজা মন্ডপে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছিলেন। ফলে, সামান্য সংখ্যক পুলিশ লেকজনকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়।
এদিকে, আগুনের খ’বর পেয়ে, ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ছুটে যান। তারা আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করতে কালক্ষেপণে আগুন নেভাতে ব্যাঘাত সৃষ্টি হয়। ততক্ষণে, ঘরের সব কিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে লোকজন সহযোগিতা করতে পারেনি। তারা, এটা সেটা নিয়ে যেতে ব্যস্ত ছিলেন।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর), রাত আনুমানিক আট ঘটিকায় শাহনাজের দেহে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে, তার দেহের প্রায় ৮০% পুড়ে যায়। চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে শাহনাজ মৃত্যু বরণ করেন।
আগুন লাগানোর প্রায় দুই ঘন্টা পর, চাঁদপুর জেলা সদর হাসপাতালে শাহনাজ ও স্বজন দাবী করেন, তিনি বসত ঘরের বাইরে টয়লেট থেকে বের হন। দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর, কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। মা বাইরে থেকে আসতে দেরি হওয়ায় মেয়ে সুমাইয়া বাইরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে যায়। তারা আরও দাবী করেন, প্রতিবেশি নাছিমা হাওলাতের টাকা নিয়ে তার সঙ্গে বিরোধ করছিলো। এর আগেও শাহনাজের ওপর তিনবার হামলা হয়। প্রশ্ন করলে, শাহনাজ জানিয়েছিলেন, তার গায়ে কারা আগুন লাগিয়েছে, অন্ধকারে তিনি তাদের চিনতে পারেননি। এ ছাড়া, দুর্বৃত্তদের মুখ বাঁধা ও সংখ্যায় তিনজন ছিলো। ওই সময়, শাহনাজের স্বামী, কন্যা, স্বজন, পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকার কেউ কেউ ধারণা করছেন, পূর্ব শত্রুতার জের ধরে, প্রতিবেশী নাছিমার ইন্ধনে শাহনাজের গায়ে অগ্নি সংযোগ করা হয়েছে। ঘটনার রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় নাছিমাকে পুলিশ আটক করে থানায় নেয়। শাহনাজের গায়ে অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় নাছিমাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানতে চাইলে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেছেন, শুক্রবার রাত থেকেই ঘটনা তদন্তে কয়েকটি ইউনিট কাজ করছে। সার্বিক ব্যপারে এসপিসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ মনিটরিং করছেন। অগ্নিসংযোগের কারণসহ সার্বিক ঘটনায় অপরাধী শনাক্ত ও আটকের কাজ চলমান আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

২

অন্তবতী সরকারের সময়ে আমরা আপনাদের পাশে ছিলাম : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৩

বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক 

৪

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা

৫

সড়কে শৃঙ্খলা ফেরানো ও সর্বোচ্চ জরিমানা আদায়ে চাঁদপুরে ট্রাফিকের টিআই প্রবীরসহ ৩ জন পুরস্কৃত

৬

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

৭

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

৮

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

৯

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

১০

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

১১

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

১২

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

১৪

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

১৫

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

১৬

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১৭

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১৮

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১৯

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

২০