chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাতদের হামলা নগদ টাকা-স্বর্ণালংকার লুট ॥ আহত ২

গাজী মমিন, ফরিদগঞ্জ :

ফরিদগঞ্জে আবারও সংঘটিত হয়েছে দুর্র্ধষ ডাকাতি। মুখোশ ও অস্ত্রধারী ডাকাতদল নগদ প্রায় দুই লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে দুইজন। ঘটনাটি রোববার (২৩ নভেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, গুপ্টি পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটাল খালপাড় এলাকার মিজি বাড়িতে রহিম বাদশা মিজির দুই ছেলের ঘরে ডাকাতি হয়। এ সময় মুখোশধারী ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে রহমত মিজি (৩০) ও তার ছোট বোন রিমু আক্তারকে (২৩) জখম করে। গুরুতর আহত রহমত মিজিকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

আহত রহমত মিজির মা জানান, রাত তিনটার দিকে ৬–৭ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে সবাইকে বেঁধে ফেলে। তারা ঘরে থাকা মেয়ে, ছেলে ও ছেলের বউকে মারধর করে। ছেলের মাথায় আঘাত করা হয় এবং মেয়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে ঘর তছনছ করে প্রায় দুই লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০