chandpurdarpan
২৫ নভেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে পরিত্যক্ত ভবনে চলছে সাব-রেজিস্ট্রার কার্যালয়, মৃত্যু ঝুঁকিতে জনজীবন

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ গত ২ বছর আগে পরিত্যক্ত ঘোষণার পরও জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে চলছে চাঁদপুরের ফরিদগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল, পলেস্তারা খসে পড়ছে ছাদ থেকে, বেরিয়ে গেছে বিমের রড। বর্ষার পানিতে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র নষ্ট হবার উপক্রম। ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সাব-রেজিস্ট্রারের অফিস ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ছাদের পলেস্তারা খসে ঢালাইয়ের রড বের হয়ে গেছে, দেয়ালে বড় বড় ফাটল। মরিচা ধরায় সিলিং ফ্যানের হুকগুলো নষ্ট হয়ে গেছে। মেঝের ঢালাই উঠে গেছে অনেক স্থানে।  বিদ্যুৎ লাইনও ঝুঁকিপূর্ণ। বৃষ্টি শুরু হলে টেবিলের ওপর পলিথিন দিয়ে রক্ষা করা হয় প্রয়োজনীয় দলিল-দস্তাবেজসহ প্রয়োজনীয় কাগজপত্র। এভাবেই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীদের।
জানা যায়, প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীসহ জমি সংক্রান্ত কাজে শতশত মানুষ যাতায়াত করেন এ কার্যালয়ে। এখানে দুর্ঘটনায় ক্ষতির আশঙ্কা করছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মীরা। প্রতিনিয়ত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
নকল নবিশ ফারহানা আক্তার, সাইফুল ইসলাম জানান, শুক্রবারের ভূমিকম্পে কয়েকটি কক্ষের পলেস্তারা খসে পড়েছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) অফিস শুরু হওয়ার পর দেখতে পান। তারা রীতিমতো আতংকে রয়েছেন। সামনে আরো ভয়াবহ ভূমিকম্প হওয়ার কথা আশঙ্কা আছে বলে জানতে পেরেছি। ফলে কখন কী হয় , তা বলতে পারছি না। জীবিকার টানে মৃত্যুঝুঁকি নিয়েই কাজ করে চলছি।
নকল নবিশ নাসরিন আক্তার বলেন, বছরখানেক আগে আমি অফিসে বসে কাজ করতে ছিলাম, হঠাৎ পলেস্তারা খসে পড়ে মাথা ফেটে গেছে। তারপর হাসপাতালে চিকিৎসা নেয়ারপর সুস্থ্য হয়েছি। সেই থেকে অফিসে কাজ করার সময় মৃত্যু ভয় কাজ করছে। আসলে আমরা এ কার্যালয়ে যারা কাজ করি, যেকোনো সময় মরে যেতে পারি।
সেবা নিতে আসা পূর্ব বড়ালী গ্রামের আলি হোসেন মিজি বলেন, জমি ক্রয়ের দলিল করতে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। ভবনের ভেতরে বেশিক্ষণ থাকলে ভয় লাগে। দেখে মনে হয়, এই বুঝি ভেঙে পড়লো।
উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন জানান, ভবনটির অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও শতাধিক দলিল লেখকসহ শতশত মানুষের ভীড় হয় এই এই অফিস ঘিরে। ভবনের যেই অবস্থা কোন দুর্ঘটনা ঘটলে প্রাণহানীর সম্ভবনা থেকেই যাচ্ছে। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত অফিস স্থানান্তর করুক এবং নতুন ভবন নির্মাণ শুরু করুক।
উপজেলা সাব-রেজিস্ট্রার মো.তানভীর আলম বলেন, ইতিপূর্বে গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেছে। অফিসে স্থানান্তর আদেশ ও নতুন ভবনের কার্যক্রম না শুরু না হওয়ায় পরিত্যক্ত ভবনেই  চলছে অফিস কার্যক্রম। আমার পূর্ববতী কর্মকর্তাগণও এভাবেই কাটিয়ে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০