
স্টাফ রিপোর্টার ঃ দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে চাঁদপুরেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতিতে স্থবির হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
শিক্ষকদের কর্মবিরতির কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষকরা প্রতিষ্ঠানে এলেও নিচ্ছেন না ক্লাস। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও হৈ-হুল্লোড় করে সময় পার করছে। প্রাথমিক সহকারী শিক্ষকরা জানান, কেন্দ্রের নির্দেশ না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। চাঁদপুর শহরের পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, এটা তাদের মর্যাদার প্রশ্ন। আমরা দাবি করতেই পারি, তাই বলে আমাদের নির্যাতন করা কোনো মতে কাম্য নয়। কবে সমাধান আসবে সেই প্রতীক্ষায় রয়েছেন বলে জানান তারা।