chandpurdarpan
৩১ অক্টোবর ২০২৫, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৪ দিন পরে হাইমচরে মসজিদের ছাদ থেকে ইজিবাইক চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাঁদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক ইজি বাইক (অটো) চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। গত ২৭ অক্টোবর সোমবার ফজর নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলা পরিষদ সংলগ্ন ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার গত সোমবার (২৭ অক্টোবর) ফজর নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি। চারদিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ এলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাঁদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধ-গলিত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিহতের পরিবার। তারা মরদেহটি দুলাল মেলকারের বলে শনাক্ত করেন। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে জানান, তার বাবার তেমন কোনো শত্রু ছিল না। তিনি অটো চালিয়ে সংসার চালাতেন এবং সবার সাথে হাসিখুশি ছিলেন। স্ত্রী তামান্না বেগমও কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামীর কারো সাথে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবন যাপন করছিলেন এবং তার স্বামী অটো চালিয়ে সংসার নির্বাহ করতেন।
যউপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং মসজিদের ছাদে দুলাল মেলকারের মরদেহ পাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সকল সিসি ক্যামেরার ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মোঃ খায়রুল কবীর। তিনি সাংবাদিকদের জানান, আজ বেলা সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকার। তিনি গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন, তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হসপিটালে পাঠানো হয়েছে। লাশটি অর্ধ-গলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত শাহ আলম সহ পুলিশের অন্যান কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধারের পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) চাঁদপুরও ঘটনাস্থল পরিদর্শনে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০