chandpurdarpan
৩০ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠনের প্রতিনিধি দলের চান্দ্রা শিক্ষিত বেকার ও শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় সমিতি পরিদর্শন

মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠনের প্রতিনিধি দলের চান্দ্রা শিক্ষিত বেকার ও শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমবায় সমিতি পরিদর্শনকালে বক্তব্য রাখছেন মালয়েশিয়ান প্রতিনিধি দলের জাতীয় সমবায় ইউনিয়নের ডেপুটি চেয়ারম্যান দাতো মোঃ জামিল বিন ওসমান। (বামে) ও (ডানে) জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মোঃ জসিম উদ্দিন।

স্টাফ রিপোর্টার ঃ মালয়েশিয়ার শীর্ষ সমবায় সংগঠন কড়ঢ়বৎধংর চবসনরধুধধহ ঝুধৎরধয অঘএকঅঝঅ ইবৎযধফ (কঙচঝণঅ) এর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চাঁদপুর এসেছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এই প্রতিনিধি দল চাঁদপুরের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি এবং শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি চাঁদপুর তথা বাংলাদেশের শীর্ষস্থানীয় সমবায় সংগঠন চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া শিক্ষিত বেকার কেন্দ্রীয় সমিতির কার্যক্রমও পরিদর্শন করেন তারা। পরে উভয় সমিতির সমবায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করেন তারা। এ সময় সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও মালয়েশিয়ার সমবায় সমিতির কার্যক্রম, সমস্যা-সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলটি চান্দ্রা শিক্ষিত বেকার সমিতির কার্যক্রম দেখে ভুয়সী প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে সমিতির সফটওয়্যার সিস্টেম ব্যতিক্রমী ও উদ্ভাবনী আখ্যায়িত করে এই সফটওয়্যার মালয়েশিয়ায় নিয়ে তা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। চান্দ্রা সমিতিও তাদের সফটওয়্যার প্রদানের সম্মতি জানান। এছাড়া চান্দ্রা সমিতির সার্বিক কার্যক্রম অনুসরণ করবেন বলে জানান তারা। চান্দ্রা সমিতির নেতৃবৃন্দকে মালয়েশিয়া গমন ও সেদেশের সমিতির কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান মালয়েশিয়ান প্রতিনিধি দল।
পরিদর্শন, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,  কুমিল্লা সমবায় একাডেমীর অধ্যক্ষ কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ইন্সুরেন্স কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মাসুদা বেগম, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালকবৃন্দ ও চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
মালয়েশিয়ান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সে দেশের জাতীয় সমবায় ইউনিয়নের ডেপুটি চেয়ারম্যান দাতো মোঃ জামিল বিন ওসমান, সেক্রেটারি হাজী আলিমেন বিন আহমেদ, ট্রেজারার হাজী মোহাম্মদ নূর বিন মোহাম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০