chandpurdarpan
৩০ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের পাশে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ভোলার মনপুরা থেকে আসা ওই ট্রলারে অভিযান চালানো হয়। এ সময়  ট্রলার থাকা সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ এবং ট্রলারের মালিক হেলাল খানকে নগদ একলাখ টাকা জরিমানা করা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বেশ কয়েকটি ট্রলারে অভিযান চালানো হয়। এরমধ্যে একটিতে বিপুল পরিমাণ পচা ইলিশের সন্ধান মেলে। পরে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এ সময় ট্রলারের মালিককে নগদ একলাখ টাকা জরিমানা করা হয়। ট্রলার মালিকের পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন মাছ ব্যবসায়ী মোস্তফা মাল।
অভিযান চলাকালে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ চাঁদপুর মৎস্য বনিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল মঙ্গলবার পৃথক আরেক অভিযানে একই এলাকা থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানের বিষয় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, পচা ইলিশ বিক্রির কোনো ধরনের সুযোগ নেই। কারণ, ক্রেতাদের কাছে ইলিশের সুখ্যাতি নষ্ট করা যাবে না। তাই কেবলমাত্র যারা তরতাজা ইলিশ বিক্রি করবেন। তাদের সব ধরনের সহযোগিতা দেবে প্রশাসন।
এছাড়া যারা পচা ইলিশ বিক্রি করে সুনাম নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০