chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রেখে ছাত্রশিবিরের প্রোগ্রামের ঘটনায় তোলপাড়!

শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে ছাত্র শিবিরের প্রোগ্রাম।

‎স্টাফ রিপোর্টার ঃ ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠান করার ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের মিলনায়তনে সোমবার (২৭ অক্টোর) দুপুর ১২ টা নাগাদ এ সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাজ দিয়েও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই আবার নিন্দা প্রকাশ করেছেন।
‎তথ্যনুসন্ধানে জানা যায়, পূর্বের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার আয়োজনে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের মিলনায়তনে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ নামক সভার আয়োজন করা হয়। জমকালো আয়োজন ও ব্যানারসহ সকল কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে। জামায়াত ইসলামী উপজেলা শাখা ও বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি থেকে শিক্ষার্থীরা কেউ রাজনৈতিক এ সভায় যুক্ত হয়েছেন, আবার কেউ ক্লাস ত্যাগ করে বাহিরে চলে যায়। এতে শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্ন হয়েছে দাবী স্থানীয়দের।
‎সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ নাকিবুল ইসলাম নামে একজন লিখেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ক্লাস বন্ধ করে শিবিরেরা প্রোগ্রাম করেছে। মোস্তফা কামাল সবুজ, আকবর মিজি ও মো. রাজুসহ আরো অনেকেই এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
‎রেদোয়ান হোসেন রানা,খোরশেদ আলম মানিক, সৈকত আহমেদসহ আরো অনেকেই বলেন, শ্রেণি কার্যক্রম চলাকালিন সময়ে শিবিরের অনুষ্ঠান করার বিষয়টি দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের জবাব দিহীতার আওতায় আনা হউক।
‎অনুষ্ঠানে উপস্থিত জামায়াত ইসলামী গুপ্টি পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি শামীম পাটওয়ারী বলেন, আমরা ছাত্র ছাত্রীদের ক্যারিয়ার গঠন নিয়ে আলোচনা করেছি রাজনৈতিক কোন প্রকার প্রোগ্রাম করি নাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী বাংলাদেশ’র ফরিদগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা ইউনুস হেলাল। উনার বক্তব্যর জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
‎এ বিষয়ে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস বলেন, ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানের কথা ছিল কলেজ ছুটির পর। কিন্তু তারা আগেই শুরু করেছে। যেহেতু বিষয়টি সেনসিটিভ, আমি মন্তব্য করতে রাজি নই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০