chandpurdarpan
২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিরপেক্ষ কলমের খোঁচা সমাজে উন্নয়নের বাহক হিসেবে কাজ করে : নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক 

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডাকাতিয়ার পাড়ের এ উপজেলাটি একটি সম্ভাবনাময় এলাকা, এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ আছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাস্তঘাটের সমস্যা ও বিভিন্ন এলাকায় সম্ভাবনা লেখনীতে আনতে হবে। এসব কাজে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রমের মধ্যদিয়ে এ উপজেলাকে ঢেলে সাজানো সম্ভব হবে। কারণ সাংবাদিকদের নিরপেক্ষ কলমের খোঁচা সমাজে উন্নয়নের বাহক হিসেবে কাজ করে।
উক্ত সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রতিষ্ঠাতা সদস্য এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক,কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন,  নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, শিমুল হাসান, আবু তালেব সর্দার, সদস্য আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্যাহ খাঁন ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০