chandpurdarpan
২৪ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার রাতে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপির নেতা দীন মোহাম্মদ জিল্লু। প্রধান বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বলেই আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের সামনে সুসময় হাতছানি দিচ্ছে। সেই সুসময়কে স্পর্শ করতে হলে আগামী কয়েকটি মাস আরো বেশি পরিচয় করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তাই এ মুহূর্তে অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়ে দলকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীর্ষে ভোট চাইতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করতো। কারণ তাদের জনসমর্থন ছিল না। কিন্তু এদেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই আমাদেরকে আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করতে হবে না।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর আমাদেরকে আগলে রেখেছেন। তিনি নিঃস্বার্থহীনভবে নেতাকর্মীদের দুঃসময়ের পাশে ছিলেন। তাই আমরা বিশ্বাস করি, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষের বাহক হবেন, এতে কোন সন্দেহ নেই। আমরা এই নির্বাচনে আমরা মানিক ভাইয়ের পাশে থেকে ধানের শীষকে নিজেই করবো এবং এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো।

পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মোঃ কবির সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাআলম, মোঃ ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল রাঁড়ি, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক,  মোঃ হাবিব খান, সদস্য সচিব নূর মোহাম্মদ, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, যুবদলের সভাপতি মোঃ জহির, সাধারণ সম্পাদক আমিন গাজী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০