chandpurdarpan
২৩ অক্টোবর ২০২৫, ১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি আটক

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় এক আসামি ও তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার উয়ারুক বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় আসামি মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল ইসলাম মুন্সি (৩৩)–কে গ্রেফতার করা হয়। তিনি টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহরাস্তি মডেল থানার এফআইআর নং ১৬, তারিখ –২৪/০৬/২০২৫, ধারা সন্ত্রাসবিরোধী আইন ৭/৮/৯/১০/১২ এর অধীন মামলার আসামি।
অন্যদিকে, সোমবার (২১ অক্টোবর) ভোরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের রাগৈই এলাকায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বিপ্লব (৪৩)–কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলাজুড়ে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাগৈই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানান, বিপ্লব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরণের পদক্ষেপ তরুণ সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে।”
অভিযান শেষে আটক বিপ্লব ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০