chandpurdarpan
২১ অক্টোবর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে : জেলা প্রশাসক

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কচুয়ায় ২য় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


আবুল হোসেন/মোঃ রাছেল,কচুয়া ঃ চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, এমন কোন পরিবার নেই যে পরিবার মাদকের কুফলের শিকার হচ্ছে না। সমাজের বাস্তবতায় ‘মাদককে না বলি’ এই স্লোগান আজকের দিনে সর্বোত্তম স্লোগান। খেলাধুলার মাধ্যমে এই মাদকের কুফল থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। খেলাধুলা আমাদেরকে যে বার্তা দেয় তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা বিনোদনের সুযোগ পাই, সুশৃংখল জীবন যাপন করতে সক্ষম হই, একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মমত্ববোধ দেখাই। যেমন একজন খেলোয়াড় ফাউল করলে যে পড়ে যায় তাকে হাত টেনে উঠায়। এমন মমত্ববোধে দৃষ্টান্ত অন্য কিছুতে আমরা খুঁজে পাইনা। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে মাদক মুক্ত রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল সোমবার কচুয়ায় মাদক মুক্ত করার লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ২য় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, শিক্ষা অফিসার শাহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ নেয় ১নং সাচার ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ ফুটবল দল। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
মোট ১৬ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খলার প্রথমার্ধে সাচার ইউনিয় পরিষদ এক গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়র্ধে গোহট দক্ষিণ এক গোল করে সমতায় আনে। নির্ধারিত ৯০ মিনিটে খেলাটি শেষ হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। ৫-৩ গোলে গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০