chandpurdarpan
২০ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ জেলে নৌকা এবং ৫ জেলেকে আটক ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

পদ্মা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান


স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাথালিয়াকান্দি এলাকায় পদ্মা নদীতে নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে টহলরত মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের স্পিডবোট জেলেদের একাধিক নৌকাকে নদীতে অবৈধভাবে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। এ সময় প্রায় ১৫-২০টি জেলে নৌকা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের স্পিডবোটকে চারদিক থেকে ঘিরে ফেলে, ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। পরবর্তীতে নৌ ডিউটি টহল দল নিরাপদ দূরত্বে সরে এসে দ্রুত পাশের অতিরিক্ত টহল পার্টিকে অবহিত করে।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম-এর নেতৃত্বে সুরেশ্বর টহল পার্টি, মাঝিরঘাট টহল পার্টি (স্পিড বোটসহ), মৎস্য কর্মকর্তা, তাঁর ব্যবহৃত ২৩০ সিসি স্পিডবোট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে তিনটি স্পিডবোট নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাঁচটি জেলে নৌকা ডুবে যায় এবং ৫ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি নদীতে পাতানো প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০