chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে দিনব্যাপী ব্যারিস্টার কামাল উদ্দিনের গণসংযোগ

সমাজ থেকে সন্ত্রাস-মাদক-অপকর্ম পরিহার করতে চাই

মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ ঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে  দিনব্যাপী গণসংযোগ করছেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আগামি সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও অপকর্মকে পরিহারের চ্যালেঞ্জ নিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। এটাই বিএনপির প্রত্যাশা
তিনি বলেন, আমরা এই সমাজকে সুন্দর ও ভালো করতে চাই। সমাজকে সুন্দর ও ভালো করতে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো। আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে এই জেনারেশনকে সবচেয়ে বেশি এগিয়ে নিতে হবে। তারা ছাড়া এই জাতির জন্য কোন বিকল্প নেই। তারা জুলাই আন্দোলনে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই জেনারেশনকে প্রপারলি গাইড করতে না পারি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হবো।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বাকিলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি বাজারের প্রধান সড়ক, দোকান, অলি-গলিতে গিয়ে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেন।
গণসংযোগ শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবে।
এসময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মুন্সি, নুরু মুন্সি, শ্রমিক দল নেতা আজাদ কাসারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফরহাদ মামুন, স্বেচ্ছাসেবক নেতা ইকবাল সর্দার, যুবদল নেতা আবুল বাসার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান ও নাছির উদ্দিন সবুজ, যুবদল কর্মী রাকিব, ইব্রাহিম হোসেন খোকা, শাওন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন দিদার, সুমন হোসেন, হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি নেতৃবৃন্দের মধ্যে পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়্যুম রিপন, যুবনেতা মামুন, রাব্বি, আরিফ, শ্রমিক দল নেতা তৈয়ব আলী, মান্না ও মিলনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০