chandpurdarpan
১৯ অক্টোবর ২০২৫, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলবে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ৭ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান

শামসুজ্জামান ডলার, মতলব উত্তরঃ মতলব উত্তর উপজেলায় ফ্রী মেডিক্যাল ক্যাম্পে গরীব ও দুঃস্থ ৭ শতাধিক রোগীদের মাঝে চিকিৎসাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ক্যাম্পের পৃষ্ঠপোষক  চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল।
সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদারের সঞ্চারনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস।
সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক আমির হোসেন আমু, এখলাশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জুয়েল পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন রনি ও দেওয়ান জাকির হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় পরিবারের ৭ শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপত্র ও বিনা পয়সায় ঔষধ পেয়ে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী  আজহারুল হক মুকুল তাঁর বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

চাঁদপুর মহিলা সাংসদের ভবন সংস্কারসহ একটি বড় পরিকল্পনা রয়েছে : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

১০

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

১১

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

১২

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

১৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১৫

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১৬

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৭

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৮

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৯

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

২০