chandpurdarpan
১৬ অক্টোবর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে প্রকাশ্য দিবালোকেই মেঘনা নদীতে ইলিশ শিকার


শামসুজ্জামান ডলার, মতলব উত্তর: ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটারে ২২ দিনের মা ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর চলছে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার সময়ে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত এই ২৫ কিলোমিটারের মেঘনা অঞ্চলে প্রকাশ্য দিবালোকেই জেলেরা মেঘনা নদীতে ইলিশ শিকারে যাচ্ছে এবং ইলিশ শিকার করছে ।

বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী। সরেজমিনে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার সেচ প্রকল্প বেড়িবাঁধ সংলগ্ন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির নিয়মিত স্পিডবোট বেঁধে রাখা স্থানের পাশেই স্পিড বোট লাগোয়া বেশ কয়েকটি জেলে নৌকায় জেলেদের নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। তাদের কাছাকাছি গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতে থাকলেও তারা কোন ধরনের আপত্তি কিংবা তাদের মধ্যে কোন ধরনের ভয় ভীতি পাবার মত কোন ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। বরং জেলেদের কেউ কেউ বলে উঠলেন, কত ছবি তুলবেন তোলেন, ছবি তুইল্লা কি অইবো? আমগো সব লাইন ঘাটই গুছাইন্না আছে। এর একটু পরেই মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির নিকটস্থ মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে দুই কিশোরকে মাছ শিকার করতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এছাড়াও দশানী ও ছটাকি এলাকায় মেঘনা নদীতে কয়েকটি মাছ ধরা নৌকাকে জাল দিয়ে নদীতে মাছ ধরতে দেখে গেছে।মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির স্পিডবোর্ড সংরক্ষণের পাশেই দিনের বেলাতেই বেশ কয়েকটি নৌকায় জেলেদের জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির বিষয়টি সম্পর্কে নৌ- পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলী এর সাথে (০১৩২০-১৬৪৫৫০ ও ০১৭৪৬-৭৪০০৫৫) নম্বরে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলার সুযোগ না পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

মুঠফোনে কথা হলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস নৌ- পুলিশ ফাঁড়ির স্পিডবোট সংরক্ষণ স্থানের পাশেই বেশ কয়েকটি জেলে নৌকা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির বিষয়টি স্বাভাবিক বলে মন্তব্য করেন। এমনকি অনেক সময় তিনি নদীতে অভিযান থেকে ফেরার পথে প্রকাশ্যেই জেলেদের মাছ ধরতে মাঝ নদীতে যাচ্ছে এমন দৃশ্যও তিনি লক্ষ্য করেছেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২জন পুরস্কৃত

হাজীগঞ্জে ফুটপাত দখলে রাখায় দু’হকারকে জেল ও ৩ জনকে জরিমানা

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর : আটক ২, হোটেল সিলগালা

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

১১

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

১২

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

১৩

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

১৪

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

১৫

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

১৬

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১৭

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১৮

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৯

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

২০