chandpurdarpan
১৫ অক্টোবর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করল প্রশাসন

মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে অবৈধ ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করল উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউপির বড়তুলা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
ওই সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ড্রেজার মেশিনটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজার মেশিনটির সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে প্রশাসনের তরফ থেকে এসিল্যান্ড উপস্থিত সাধারণ মানুষকে কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অবৈধ ড্রেজারের মালিক পক্ষকে অবিলম্বে মেশিনটি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।
এ সময় অভিযানের সহযোগিতা করেন আনসার সদস্য ফোর্স ও উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তারা বলেন, “অবৈধ ড্রেজারের কারণে একদিকে কৃষিজমির ক্ষতি হচ্ছিল, অন্যদিকে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে আমরা অত্যন্ত সন্তুষ্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০