chandpurdarpan
১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা বানাতে হবে : জেলা প্রশাসক 

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে আনতে হবে। নারী ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। গ্রামের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তাদেরকে বিভিন্ন কর্মসূচির আওতায় এনে তাদেরকে কাজে লাগাতে হবে। নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা বানাতে হবে। যেমন সেলাই, হাঁস মুরগির খামার, শাকসবজি চাষ ইত্যাদি। এজন্যে বীজ, সার, খাদ্য সহায়তা প্রদান করতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্যে ইউনিয়নস্থ ক্লিনিকের সাথে যোগাযোগ বাড়াতে হবে, ঔষধের ব্যবস্থা রাখতে হবে। গ্রামের গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার্থে তাদের ন্যায্য দাবি ন্যায় বিচার পাওয়ার জন্যে গ্রাম আদালত সক্রিয় করার ব্যাপারে আরো জোরদার হতে হবে। গ্রামে কোনো সালিসি বৈঠক করবেন না। গ্রাম আদালতে যেগুলোর বিচারিক কাজ করা সম্ভব, সেগুলো করতে হবে। গ্রাম আদালতের ব্যাপারে সকল মানুষের ধারণা থাকতে হবে। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন গুলো সঠিকভাবে করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধিত জেলেদের চাল, খাদ্য বান্ধব চাল, ফ্যামিলি কার্ডধারীদের পণ্য সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা করতে হবে। গ্রামে অসংখ্য পানি নিষ্কাশনের খাল রয়েছে, এগুলো ভরাট হয়ে গেছে, পুনঃ খনন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে, যাতে করে কৃষকের ধান সহ খাদ্যশস্যের ক্ষতি না হয়।
তিনি বলেন, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং এগুলো এখন এলাকায় বেশি, সভা সমাবেশ করে এগুলো দমাতে হবে। মাদক কারা বিক্রি করে, কারা সেবন করে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। গ্রাম মহল্লাদারের কাজ কী? তারা এ ব্যাপারে কিছুই জানে না। তাদেরকে তাদের কাজ সম্বন্ধে ধারণা দিতে হবে। মাদক কারা বিক্রি ও সেবন করে এ ব্যাপারে তালিকা তৈরি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে। মাদক, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং এদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় গিয়ে সভা সমাবেশ করতে হবে। স্কুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের বুঝাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গ্রাম আদালত সমন্বয়কারী আব্দুল মালেক, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেওয়ান আব্দুল ওহাব, আলআমিন কাজী, হিসাব সহকারী নিজামুদ্দিন সহ ইউপি সদস্যবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও মহল্লাদারবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০