chandpurdarpan
১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট

স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘ্যরে একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এর সাথে জড়িত থাকার অভিযোগ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের। তবে জেলা প্রশাসন বলছেন অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন। কিন্তু নির্মাণ কাজ শেষ করার মেয়াদ ১ বছর পার হলেও লোপাটকৃত অর্থ এখনো ঠিকাদারের পকেটে।
খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শাহরাস্তি উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে তপাদার বাড়ি খালপাড়া এলাকায় ১২ মিটার দৈর্ঘ্যরে কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ১ কোটি ৮লাখ ৭৪ হাজার ১৭১ টাকা। এটি নির্মাণ কাজ বাস্তবায়ন করার জন্য কাজ পান ঠিকাদার তাজুল ইসলাম সুমন। কালভার্ট নির্মাণ স্থানের খালে ওই সময় পানি থাকায় কাজ শুরু করতে পারেননি। এরপর কাজ শেষ না করেই ২০২৫ সালের মে মাসে বরাদ্দকৃত অর্থের অর্ধেক অর্থাৎ ৫০লাখ টাকা উত্তোলন করেন।
অর্থ লোপাটের এই তথ্য জানাগেছে উপজেলার উন্নয়ন কাজের অগ্রগতির চিঠি থেকে। চলতি বছরের ২৯ মে ওই চিঠিতে তৎকালীন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজের স্বাক্ষর ও সীল রয়েছে। এই দুই কর্মকর্তা বদলি হয়ে এখন অন্য জেলায় কর্মরত। কাজ না করে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্র্মতা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় ঠিকাদার অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছেন এইসব তথ্য নিশ্চিত করেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।
এদিকে সরেজমিন রাগৈ কালভার্ট নির্মাণ এলাকায় গিয়ে কথা হয় স্থানীয়দের সাথে। ওই এলাকার বাসিন্দা আবু সাঈদ বলেন, ঠিকাদার কাজ করেনি। কাজ না করে টাকা উত্তোলণ করে নিয়েছে বিষয়টি জানাজানি হলে কিছু পাথর রেখেগেছেন ঠিকাদার।
ওই এলাকার আরেক বাসিন্দা মজিবুর রহমান বলেন, গেল বছর কালভার্ট নির্মাণের কাজ শুরুর আগেই ঠিকাদার চলেগেছে। জানতে পেরেছি তিনি টাকা উত্তোলণ করে নিয়েগেছেন। তবে এখান কালভার্ট নির্মাণ খুবই জরুরি। এটি নির্মাণ হলে কৃষকসহ হাজার হাজার মানুষের উপকার হবে।
খালের দক্ষিণ পাড়ের বাসিন্দা সালেহা বেগম ও মরিয়মেন্নেছা বলেন, কালভার্ট নির্মাণ করা খুবই জরুরি। উপজেলা সদরসহ নানা কাজে আমাদের অনেক দূর ঘুরে চলাচল করতে হয়। কালভার্ট নির্মাণ হলে যাতায়াত সহজ হবে।
এই বিষয়ে মুঠোফোনে কথা হয় ঠিকাদার তাজুল ইসলাম সুমনের সাথে। তিনি বলেন, ওই সময় পানির কারণে কাজ শুরু করতে পারেননি। কিন্তু কাজ না করে কিভাবে ৫০লাখ টাকা উত্তোলন করে নিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে আপনি পিআইও এর সাথে কথা বলেন।
কালভার্টটি নির্মাণের অর্থ বছর ২০২৩-২০২৪। কিন্তু এরপর ২০২৪-২০২৫ অর্থ বছর অতিক্রম করেছে। তাহলে অর্থলোপাট ও নির্মাণ কাজ বাস্তবায়ন হবে কবে। এমন প্রশ্নের জবাবে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, রাগৈ গ্রামে কালভাটের কাজ না করেই অর্থলোপাট হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে এবং ওই স্থানটি জনগরুত্বপূর্ণ হওয়ার কারণে কালভার্ট নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ চেষ্টা অব্যাহত রেখেছি।
কাজ না করেই প্রকল্পের বিল উত্তোলন হয়েছে তদন্তে প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানালেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, যেসব কালভার্ট এখনো নির্মাণ হয়নি সেসব কাজ বাস্তবায়ন জন্য ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০