chandpurdarpan
১২ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষা অভিযান ॥ টাস্কফোর্সের অভিযানে ৩৫ জেলেকে নৌকা ও জালসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীতে টাস্কফোর্সের অভিযানে ৩৫ জন জেলেকে নৌকা ও জালসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টা থেকে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁদপুর নৌ থানায় ৫টি মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ ফাঁড়িতে ২টি মামলায় ৩ জন এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর নৌ এলাকায় ৪টি মামলায় ১১ জনকে নৌকা ও জালসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রবীর কুমার রায়, পিপিএম-বার, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। অভিযানে আরও অংশগ্রহণ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ, চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, নৌ পুলিশ চাঁদপুর জোনের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের চীফ পেটি অফিসার, সদর নৌ থানার ওসি একেএমএস ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।
অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়, পিপিএম-বার বলেন, “সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য—মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০