Chandpur Darpan
১০ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে অটোচালকের মাথায় গুলি করে হত্যা, প্রধান আসামী ঢাকা থেকে গ্রেফতার

Oplus_16908288

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলার মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ নাহিদ গাজী (৩৫) কে ঢাকা বাড্ডা থানা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টা নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক।
গ্রেফতারকৃত নাহিদ গাজী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ হান্নান গাজীর ছেলে।
নিহত মিজানুর রহমান অভিযান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুর মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান অভিযান পেশায় একজন অটোরিক্সা চালক। ২৫ বছর পূর্বে নদীতে বাড়ি ভেঙ্গে যাওয়ার কারনে বর্তমানে তারা নারায়নগঞ্জে ভাড়াবাসায় বসবাস করতো। পৈত্তিক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় সে মাঝে মাঝে বেড়াতে আসতো।
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে ২০২৫ সালের ১৩ আগষ্ট দিনগত রাত ১ টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় মোঃ মিজানুর রহমান অভিযানকে মারধর ও মাথায় গুলি করে কে বা কাহারা হত্যা করে পালিয়ে যায়।  পরে সকালে স্থানীয়রা পুলিশ বিষয়টি অবগত করলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিনই মতলব উত্তর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। মামলা নং-৪৫। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপ-পরিদর্শক) দেলওয়ার হোসেন। ৮ অক্টোবর বুধবার রাতে চাঁদপুর মতলব উত্তর থানার ওসি রবিউল হকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলওয়ার হোসেনসহ সংঙ্গীয় সদস্যরা ঢাকার বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এসআই দেলওয়ার হোসেন জানান, এটি একটি ক্লু-লেস হত্যাকান্ড। হত্যাকান্ডের পরে গ্রেফতারকৃত নাহিদ তার ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলে অভিযান কে মেরে ফেলছি এবার তোর পাল্লা। এই সূত্রধরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়। দীর্ঘ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, নাহিদকে বুধবার ঢাকা বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী বিচার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হল পুলিশ

চাঁদপুর প্রেসক্লাবের কমিটি গঠন : সভাপতি সোহেল রুশদী : সাধারণ সম্পাদক এম এ লতিফ

চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়নপত্র উত্তোলন

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

লাল সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরের সংস্কার আকষ্মিক পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

আজ মহান বিজয় দিবস

মানহীন কোন হাসপাতাল ও ডায়গনস্টিকের দায় সমিতি নিবে না : কেন্দ্রীয় সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

১০

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১১

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

১২

ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো : শেখ ফরিদ আহমেদ মানিক

১৩

কিছু পাওয়ার জন্য চাঁদপুরে আসিনি কিছু করার উদ্দেশ্যে এখানে এসেছি : জেলা প্রশাসক

১৪

তীব্র যানজটে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী, জনজীবন বিপর্যস্ত

১৫

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

১৬

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বলছে গাছের গুঁড়ি

১৭

দুর্নীতি প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক

১৮

হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৯

স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে : শেখ ফরিদ আহমেদ মানিক

২০