chandpurdarpan
৮ অক্টোবর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে জেলেদের চাল বিতরণে অনিয়ম চেয়ারম্যান ও ইউপি সদস্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার ঃ জাটকা সংরক্ষণে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে ভয়াবহ অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন সরকার মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খলিল মিজিকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন এরইমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামাবাদ ইউনিয়নে নিবন্ধিত ৪৬০ জন জেলের জন্য সরকার থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাঠ পর্যায়ের তদন্তে দেখা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের সদস্য জনপ্রতি ৭০ কেজির বেশি চাল বিতরণ করেননি। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সদস্য ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ (যিনি ইউনিয়নের ট্যাগ অফিসারও)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল স্বীকার করেছেন যে, চাল বিতরণে কিছু অনিয়ম হয়েছে এবং তিনি এর দায়ভার নিচ্ছেন। ওই প্রতিবেদন উপজেলা প্রশাসন জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়।
স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনে জানায়, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল ও সদস্য খলিল মিজির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে সমীচীন নয়। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা জনস্বার্থে জারি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে কালাম এন্টারপ্রাইজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ : সেরা অভিনেতার চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিলেন চাঁদপুরের শান্ত চন্দ্র সূত্রধর

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণের উৎসব : চাঁদপুর জেলা প্রশাসক 

চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু

মতলব উত্তরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পলাতক প্রেমিক

চীন সফরের জন্য বিএনপির ২০ সদস্যের প্রতিনিধি দলে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর পৌরসভার রাজস্ব আদায়ে অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া কর ৮১ লাখ টাকা

আগামী প্রজন্মের জন্য জাটকা ইলিশ মাছ মারা বন্ধ করতে হবে : কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ী জরিমানা  

১০

চাঁদপুর শহর রক্ষায় এবার হচ্ছে স্থায়ী বাঁধ

১১

আজ চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন : প্রধান অতিথি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১২

যারা জ্বালানী তেল মজুদ করবে, সেই সকল মজুদধারীর বিরুদ্ধে আমরা এ্যাকশানে যাবো : জেলা প্রশাসক

১৩

ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের কারণে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন

১৫

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরসহ ২০টি জেলাকে হটস্পট হিসেবে ঘোষণা রয়েছে চাঁদপুর পৌরসভা, সদর ও হাইমচর স্পটের নাম : ভ্যাকসিন কার্যক্রম চলবে ৪৮৮টি কেন্দ্রে

১৬

প্রথমবার সংসদে চাঁদপুরের সমস্যা নিয়ে কথা বললেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য

১৭

চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে চার দালালকে আটক করেছে ডিবি পুলিশ

১৮

হাইমচরে জালসহ ১৩০ কেজি মাছ জব্দ মেঘনা পাড়ে অবৈধ মৎস্য আড়ৎ উচ্ছেদ

১৯

হাসপাতালে এখন থেকে দালাল ও কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

২০